রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে ২০২৪। রাজ্যের প্রশাসনিক স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত ক্লার্ক, একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তিনটি স্তরে মোট ১৯ প্রকার শূন্যপদ আছে। চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ সহ অন্যান্য উচ্চতর যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদগুলিতে আবেদন জানাতে পারবেন।
রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শূন্যপদের ভিত্তিতে অনলাইন আবেদন শুরু ইয়ে গেছে । স্বাভাবিকভাবেই দেখা যায় যেকোনো নির্বাচন চলাকালীন এই ধরনের চাকরি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত থাকে। এক্ষেত্রেও একই অনুমান করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একাংশ।
প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়েরা এই শূন্য পদে আবেদন করতে পারবে । প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা ভাবে শূন্য পদ প্রকাশিত করা হয়েছে । কিভাবে আপনারা আবেদন করবেন, কোন জেলায় কতগুলি শূন্য পদ, যোগ্যতা কি, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
শূন্যপদ:- ৬,৬৫২ টি
শূন্যপদের নাম:-
১) Sub-Assistant Engineer(Electrical/Civi
২) System Manager
৩) Additional Accountant, Assistant Cashier, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant
৪) Executive Assistant, Gram Panchayat Karmee, Nirman Sahayak, Sahayak, Secretary
৫) Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant
৬) Additional Accountant, Computer Assistant, Lower Division Assistant, Stenographer, Work Assistant
৭) Accounts Clerk, Block Informatics Officer, Clerk-cum-Typist, Data Entry Operator, Panchayat Samiti Peon
৮) Block Informatics Officer
৯) Group – D, Lower Division Assistant, Stenographer
১০) Additional Accountant, Data Entry Operator, Group – D, Lower Division Assistant, Stenographer, Work Assistant
১১) District Information Analyst
১২) Sub-Assistant Engineer(Electrical/Civil)
১৩) Parishad Public Health Officer, System Manager
১৪) Sub-Assistant Engineer(Civil)
১৫) Assistant Engineer
কোন জেলায় কতগুলি শূন্যপদ:-
প্রত্যেক জেলাতে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগ হবে । প্রতিটি জেলাযর গ্রাম পঞ্চায়েতে , পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কোন জেলায় কোন পোস্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে বিস্তারিত নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিন । নোটিশ ডাউনলোড এর লিংক পোস্টের শেষে দেওয়া রয়েছে
কিভাবে নিয়োগ হবে:-
চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর ইন্টারভিউ নেয়া হবে। সফল হলে জেলা ভিত্তিক মেরিট লিস্টের মাধ্যমে জানানো হবে এবং নির্দিষ্ট মেরিটের মাধ্যমে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগ হবে। সমস্ত কিছু নোটিশ আপনারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামীন উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন
Official website:-https://prd.wb.gov.in/
